মেহেরপুরে নতুন পথের দিশারি সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তাঁতী পাড়ায় ৩৫ জন দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে সংগঠনের নিজ কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল নাহার সঞ্চালনায় সংগঠনের সভাপতি সারজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন