শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের হাতে মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের হাতে মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার

সোহেল রানা ডালিম:

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক বিক্রেতা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নুরনগর কলোনি থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন- শহীদুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি শহীদুল ইসলাম ও তার স্ত্রী গাঁজা বিক্রেতা ফিরোজা বেগম গ্রেপ্তার হয়। আটককৃতদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজাও জব্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজা ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা কিনে আনেন। আর তা বিক্রি করেন তার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার শহীদুলের বিরুদ্ধে ৪টি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত