শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা পোস্ট অফিসের সাবেক সহকারী লুৎফর রহমানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২২ ইং
কার্পাসডাঙ্গা পোস্ট অফিসের সাবেক সহকারী লুৎফর রহমানের ইন্তেকাল

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পোস্ট অফিসের সাবেক সহকারী লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছিলেন এলাকার সকলের পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবত কার্পাসডাঙ্গা পোস্ট অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও সড়ক পরিবহন মালিক সমিতির কাউন্টার মাস্টার ও কার্পাসডাঙ্গা সেবা ক্লিনিকের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সবার পরিচিত মুখ লুৎফর রহমানকে এক নজর দেখার জন্য এলাকার নারী-পুরুষ ভিড় জমায়। গতকাল রাত আটটার সময় মরহুমের নামাজে জানাযা শেষে  গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত