শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রাবেয়া মেডিকেলে বসবে না ডাক্তার

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২২ ইং
মেহেরপুর রাবেয়া মেডিকেলে বসবে না ডাক্তার

মিজানুর রহমান জনি, মেহেরপুর:

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর মেহেরপুর শাখা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কোনো ডাক্তারকে প্রাকটিসের জন্য মেহেরপুরের রাবেয়া মেডিকেল সার্ভিসে বসাবে না। মেহেরপুর ২৫০ শয্যাবিষ্টি জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা মেডিকেল অফিসার ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানাকে বিশ্রী ভাষায় গালিগালাজসহ বাজে ব্যবহার করার পর তারা এ সিদ্ধান্ত নেন। গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মেহেরপুর বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী এ তথ্য জানান। ডা. আবু তাহের সিদ্দিকী বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমাদের সিদ্ধান্ত মোতাবেক মেহেরপুর রাবেয়া মেডিকেল সার্ভিসে এখন থেকে আর কোনো চিকিৎসক প্রাকটিসের জন্য বসবেন না। ’

এসময় ডা. আবু তাহের সিদ্দিকী মেডিকেল অফিসার ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানাকে লাঞ্চিত করায়  রাবেয়া মেডিকেল সার্ভিসের স্বতাধিকারী আব্দুল লতিফের বিচারের জোর দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত