শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
মেহেরপরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুরের আমঝুপিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩৫) ও রাশেদ (১৭) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সদর উপজেলার আমঝুঁপি-পিরোজপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল (৩৫) ও রাশেদ (১৭) নামের দুজন আহত হয়েছেন। আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শফিকুল মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে এবং রাশেদ একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। দুর্ঘটনা ঘটনাস্থলেই রাশেদের বাম পা ও শফিকুলের ডান হাত ভেঙে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত