শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় শিশুর এক বছরের প্রবেশন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২২ ইং
মেহেরপুরে মাদক মামলায় শিশুর এক বছরের প্রবেশন

মাদকের মামলার শিশু আসামি নাসিম ইকবাল সুমনকে এক বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলের দিকে এ আদেশ দেন। আদেশে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদুল আলমের কাছে সুমনকে এক বছরের প্রবেশন রাখার নির্দেশ দেওয়া হয়। এই এক বছরের মধ্যে ধূমপান ও মাদক সেবন করা, মাদক থেকে বিরত থাকা, মাদক বহন সংরক্ষণ সরবরাহ ও বিক্রয় সাথে সংশ্লিষ্ট হবে না (এ বিষয়ে সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মেহেরপুর বিশেষ তাদারকি মূলক ব্যবস্থা গ্রহণ করবেন)।

লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এবং ভালো লেখাপড়ায় প্রমাণ হিসেবে প্রবেশনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রবেশপত্র আদালতে দাখিল করতে হবে। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি পড়াসহ ১৩টি শর্ত দেওয়া হয়েছে।

মাদকের মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেতে ওই ১৩টি শর্ত মেনে আগামী ৭ ফেব্রুয়ারি মধ্যে প্রবেশনের অফিসারকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ২০১৯ সালের ২২ জুন পুলিশ তাকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। গাংনী থানার মামলা নম্বর ২০। শিশু মামলা নম্বর ৩/২০।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত