সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছর বয়স্ক বালক-বালিকাদের মাঝে দুই দিনব্যাপী একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ছেলেদের একক খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের একক খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ছেলেদের দ্বৈত খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের দ্বৈত খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আসিব রহমান, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সাগর। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার (১০ জানুয়ারি) বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (অবঃ) মো. আবু জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. আশরাফুল আলম, মো. আবু হানিফা প্রমুখ। সকলেই খেলোয়াড়দের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী