সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২২ ইং
জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জীবননগরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাসেম্বলি ও যুব ফোরামের যৌথ উদ্যোগে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ কম্বল বিতরণ করা হয়। হহিরনগর যুব ফোরামের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর শাখার সভাপতি মিঠুন মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাসেম্বলির সমন্বয়কারী আশাদুজ্জামান লিটন, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি মফিজুল ইসলাম, ইয়ুথ অ্যাসেম্বলির সাংগঠনিক সম্পাদক তুহিন, যুব ফোরামের সদস্য শাওন, রুহুল, সাহেব, সোহাগ, বিল্লাল, শরিফুল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী