সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দ্বিতীয় ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে মানুষ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২২ ইং
দ্বিতীয় ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে মানুষ

ঝিনাইদহে নতুন করে করোনা আক্রান্তের হার বাড়ছে। এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনার এই চোখ রাঙানোর মাঝেও শহরবাসী কোনো বিধি-নিষেধ মানছে না। গত রোববার ঝিনাইদহে ১৩টি নমুনা পরীক্ষায় ৬টি পজিটিভ ফলাফল আসে। সোমবার ৫৪টি নমুনা পরীক্ষায় ৪টি পজিটিভ আসে। এর মধ্যে ২৩টি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও ৩১টি জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। এই তথ্য জানিয়েছে ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্র।

গত সোমবার ঝিনাইদহের দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন দ্বিতীয় ডোজ গ্রহণকারী ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু। এছাড়া দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) সেলিম রেজা। আগামী ১৩ জানুয়ারি  থেকে মাস্ক পরিধান ও দোকান-পাঠ পরিচালনায় বিধি-নিষেধ আরোপ করে ইতঃমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে। নতুন ভেরিয়েন্ট আসায় অনেকে উপসর্গ বুঝতে পারছেন না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, অক্সিজেন ব্যবস্থাসহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড সেল। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন অর রশীদ জানান, ‘আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী সপ্তাহে আমরা দুটি আইসিইউ বেড পাচ্ছি। কিছুটা হলেও আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।’ তিনি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী