শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃতী ব্যবসায়ী দিলীপ কুমারের কাকী নীতা আগরওয়ালার মৃত্যু, আজ সৎকার

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২২ ইং
কৃতী ব্যবসায়ী দিলীপ কুমারের কাকী নীতা আগরওয়ালার মৃত্যু, আজ সৎকার

সমীকরণ প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা ও চুয়াডাঙ্গা শহরের ফেন্সি স্টোরের সত্বাধিকারী বিকাশ কুমার আগরওয়ালার কাকীমা নীতা আগরওয়ালা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেছেন। দিব্যান্ লোকান্ স গচ্ছতু। গতকাল সোমবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬২) বছর। বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালার কাকী নীতা আগরওয়ালা ছিলেন চুয়াডাঙ্গা বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় রাধেশ শ্যাম আগরওয়ালার সহধর্মিণী। মৃত্যকালে তিনি ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা তালতলা মহাশ্মশান ঘাটে মৃতের সৎকার সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত