সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভা ও কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২২ ইং
দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভা ও কমিটি গঠন

দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সকল সদস্যর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করা হয়ছে। গতকাল সোমবার সন্ধার পর এই কমিটি ঘোষণা দেওয়া হয়। প্রেসক্লাবে সভাপতি হিসেবে আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে এসএম ওসমানকে নির্বাচিত করা হয়েছে। অপরদিকে, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক হারুন রাজুকে মনোনীত করে ১১ সদস্য করে দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক হারুন রাজু। সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের প্রাণবন্ত উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নাম ঘোষনা করেন আরেক সাবেক সভাপতি হানিফ মন্ডল। ঘোষিত প্রেসক্লাবের কমিটিতে সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সহ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক তারিক জামান, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, চঞ্চল মেহমুদ ও হানিফ মন্ডল এবং সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহ সম্পাদক নজরুল ইসলাম, সাংগনিক ও অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য, সাংষ্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, কার্যনির্বাহী সম্পাদক ইয়াছির আরাফাত মিলন, আহসান হাবীব মামুন ও ইকরামুল হক পিপুলের নাম ঘোষনা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জিল্লুর রহমান মধু, হাসমত আলী, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আ. হান্নান, সুজন মাহমুদ, সুকমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, ইয়াছিন আরাফাত প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী