বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। কিন্ত ১৫ আগস্টের খুনিরা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী ক্ষমতায় বসে মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো চেষ্টাই করেনি। কাজেই যে মানুষগুলোর জন্য জাতির পিতা নিজের জীবন উৎসর্গ করেছেন; আজীবন জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন, সেই মানুষগুলোর ভাগ্য গড়াটাই আমাদের লক্ষ্য। যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাব। দেশবাসীকেও আমি সে আহ্বানই জানাই। আজকের যে অগ্রগতিটা হয়েছে, সেটা ধরে রেখে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’ এদিকে, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কমসূচি গ্রহণ করে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
উল্লেখ্য, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন। এর পর থেকে জাতি প্রতি বছর দিনটিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে। বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের ১০ জানুয়ারি একটি অনন্য মাইলফলক। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। তাই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোটা জাতি শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তির বছরে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তি রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মালিক, উপপ্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা ও পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রিপন মন্ডল, শ্রমিক নেতা আব্দুস সালাম, জেলা যুবমহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রুঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুল কাদের, মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, বাপ্পী আহমেদ, ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, রাজু আহমেদ, সোয়েব রিগান, সোহেল, রকি, রানা, মুন্না প্রমুখ। এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আইলহাঁস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ইমরান আহমেদ প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোাগে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল সাতটায় যুবলীগের জেলা কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে যুবলীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় ছয়টায় জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে।’
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ ও আলমগীর আজম খোকা। জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলুর সঞ্চালনায় এসময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্তীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, পৌর আ.লীগের সাবেক সভাপতি আবু মুসা, যুগ্ম সম্পাদক সাইফুল রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আ.লীগ নেতা আব্দুল মালেক, মহসিন কামাল, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী শাহেদা ইসলাম, পৌর ওয়ার্ড সভাপতি আসমান মালিথা, পরিমল কুমার কালু ঘোষ, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক আলম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা টিটন প্রমুখ।
জীবননগর:
জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি পালন করে। জানা গেছে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর আ.লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, জীবননগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনিকসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।
মেহেরপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে মেহেরপুর পৌর আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা জসিম রহমান বকুল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন