সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
জীবননগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা’র জীবননগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইলাম।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে বেনীপুর বিওপির সুবেদার নাজির হোসেন, মাধবখালী বিওপির সুবেদার আমজাদ হোসেন প্রমুখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান বিষয় নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী