চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। গতকাল রোবববার বিকাল ৪টায় তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি এই মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রদক্ষিণ করেন ও এলাকাবাসীর খোঁজখবর নেন। তিনি।
এসময় স্বতন্ত্র প্রার্থী টিপু মিয়া বলেন, ‘রাজনৈতিক কারণে হয়তো আমি সরকার দলীয় নৌকা প্রতীক পায়নি। তবে সাধারণ জনগনের ভালবাসায় সিক্ত হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। গরীব, দুস্থ, অসহায়, এতিম, বিধবাসহ সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি। আল্লাহ নিশ্চয় আমার ভালো করবেন।’
মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টুকু মাস্টার, সহোদর সাজ্জাদুর রহমান ঝন্টু, আতিয়ার, বকুল, কাকন, সামাদ, মিলন, মোহন, ডা. মোজাম, আজিজ, জাহাঙ্গীর, রাজন, সিদ্দিক।
সমীকরণ প্রতিবেদন