সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গাস্থ আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামে বিশ্বাস বাড়ীতে ‘‘মানুষ মানুষের জন্য` শ্লোগানে ৫শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে আত্মবিশ্বাস এর প্রতিষ্ঠাতা সভাপতি , জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নিবাহী অফিসার শামীম ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাস এর নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ইকতিয়ার উদ্দিন রানা, প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আককাস আলী ও সহকারী পরিচালক (মাইক্রোফাইনাব্দ) এ.কে.এম হাসানুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আত্মবিশ্বাস সংস্থার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মানব সম্পদ কর্মকর্তা শাহ আলম আলো।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী