সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর থানার এসআই ভবতোষের নেতৃত্বে মাদক ব্যাবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
জীবননগর থানার এসআই ভবতোষের নেতৃত্বে মাদক ব্যাবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ সোহরাব হোসেন পল্টু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী মোড় এই অভিযান পরিচালনা করে জীবননগর থানা পুলিশ। এসময় পুলিশ পল্টুর নিকট থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন পল্টু জীবননগর উপজেলার উথলী দক্ষিণপাড়ার মৃত খেলাফত সর্দারের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উথলী মোড়ে আনারের চায়ের দোকানের সামনে থেকে সোহরাব হোসেন পল্টুকে আটক করে। পরবর্তীতে তাঁর নিকট হতে ১৫ বোতল ষেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে পল্টুর বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) সোহরাব হোসেন পল্টুকে আদালতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী