সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
দর্শনায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের গোবিছাড়া মাঠে আলুর ক্ষেতের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় বিপ্লব (২১) নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিপ্লব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের গোবিছাড়া মাঠের ইকবাল হোসেনের ছেলে আবুল সামাদের আলুর ক্ষেতের ভিতরে পরিত্যাক্ত অবস্থায় থাকায় ভারতীয় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপ্লব নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে ফেনসিডিলগুলো তার। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী