শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পাসপোর্ট অফিস থেকে দালাল আটক

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
মেহেরপুর পাসপোর্ট অফিস থেকে দালাল আটক

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মিনারুল ইসলাম নামের এক দালালকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। গতকাল রোববার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত মিনারুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সোনাউল্লাহ মন্ডলের ছেলে। এসময় আটক মিনারুলের কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪টি পাসপোর্ট, বৈদেশিক মুদ্রা ও বেশ কয়েকটি আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত