সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচি পালন করে ভাটই অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যানার-ফেস্টুন নিয়ে বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রিজভী আহমেদ, সালমা খাতুন, আয়েশা খাতুন, কোহিনুর খাতুন, অভিভাবক নির্জল হোসেন, মতিয়ার রহমান, আনোয়ারুল ইসলামসহ উপস্থিত অন্যান্যরা। এসময় বক্তারা অভিযোগ করেন, ‘শুক্রবার গভীর রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিএ রাজুর সমর্থকেরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী