সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পরিবারের পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গা পরিবারের পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গার ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে পুরষ্কার ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গার হিজলগাড়ি প্রেস ক্লাবে এই পুরষ্কার ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত দেশের গান গাও ও শীতকালীন ফটো প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণ শেষে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা পরিবারের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক আরিফ তরফদারের সভাপত্বিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি ও ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান। চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের আহবায়ক হাসান জামিল সবুজ, পরিচালক সাংবাদিক এমএআর নয়ন, সম্রাট হোসেন, লাস্টন মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা পরিবারের প্রধান সমন্বয়ক আরিফ তরফদার বলেন, চুয়াডাঙ্গা পরিবারকে শুধুমাত্র ফেসবুক ভিত্তিক একটি গ্রুপে সীমাবদ্ধ না রেখে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আইডিয়া বের করছি, কিভাবে এই পরিবারের মাধ্যমে জেলাবাসীকে একটি প্লাটফর্মে আনা যায় এবং পরিবারের মতই একজন অন্যজনের প্রতি ভালবাসার টান সৃষ্টি করা যায়। ইতিমধ্য চুয়াডাঙ্গা পরিবারের নিজস্ব ওয়েবসাইট তৈরী করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে জেলাবাসী বিভিন্ন ধরনের তথ্য সহায়তা নিতে পারছেন। আগামীতে আরো ইউনিক আইডিয়া বাস্তবায়ন করা হবে, ইনশা-আল্লাহ। অনুষ্ঠানে দেশের গান গাও ও শীত ফটো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সব শেষে অতিথিবৃন্দ পরিচালকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। পরিচালকরা উক্ত শীতবস্ত্র নিজ নিজ এলাকায় গিয়ে শীতার্থ মানুষের মাঝে বিতরণ করবেন। পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী