সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষকদের মাঠের রাস্তা তৈরি করলেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২২ ইং
কৃষকদের মাঠের রাস্তা তৈরি করলেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের কৃষকদের দীর্ঘদিন মাঠের রাস্তা না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটালেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। গতকাল রোববার সকাল ১০টার দিকে উজিরপুর এড়োখালি ও ভোগের মাঠে রাস্তা তৈরী কাজের উদ্বোধন করেন তিনি। এসময় হযরত আলী বলেন, ‘উজিরপুর গ্রামের প্রায় এক হাজার বিঘার জমির ফসল বাড়িতে আনতে হলে চাষিদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সহযোগিতায় মাঠে নতুন রাস্তার কাজ শুরু করেছি। এই রাস্তাটি হলে গ্রামবাসীর মাঠের ফসল বাড়িতে আনতে আর কষ্ট হবে না। জানা যায়, উজিরপুর গ্রামের এড়ো খালি ও ভোগের মাঠে দীর্ঘদিন যাবৎ রাস্তা না থাকায় কৃষকদের আনুমানিক এক হাজার বিঘার জমির ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়। কৃষকদের রাস্তার দাবির পরিপেক্ষিতে গতকাল সকালে ৩ কিলোমিটির রাস্তা বাধার কাজ শুরু করেছেন চেয়ারম্যান হযরত আলী। রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আল ীজোর্য়াদ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলীসহ গ্রামের কৃষকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী