সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়নে নৌকার মাঝি শুকুর

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
তিতুদহ ইউনিয়নে নৌকার মাঝি শুকুর

আসন্ন চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক পেয়েছেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী। গতকাল শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ নির্বাচন অফিসের মূল কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা শুকুর আলীর নাম প্রকাশ করা হয়। এছাড়া এই ইউনিয়ন থেকে স্থানীয় আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা ও সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপুও মনোনয়ন চেয়েছিলেন। নৌকা প্রতীক পেয়ে শুকুর আলী বলেন, ‘দলের জন্য অনেক ত্যাগ করেছি, দল আমাকে দলীয় মনোনয়ন দিয়ে সম্মানিত করেছে। আমি পূর্বেও এলাকার সাধারণ মানুষের পাশে থেকেছি। বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছি যার প্রমাণ স্থানীয় সাধারণ মানুষ। মনোনয়ন না পেয়ে টিপু মিয়া বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রতীক না পেলেও জনগনের ভালবাসায় মাঠে থাকবো আমি।’ এদিকে, নৌকা প্রতীক পাওয়ায় শুকুর আলীর সমর্থকেরা গতকাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে।

উল্লেখ্য, আসন্ন তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়ন জমা দিয়েছে শুকুর আলী, মিজানুর রহমান টিপু, বড়শলুয়া গ্রামের ফারুক হোসেন ও বলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী