সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনাজপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে উন্নীত হলো চুয়াডাঙ্গা উকতো একাদশ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
দিনাজপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে উন্নীত হলো চুয়াডাঙ্গা উকতো একাদশ

দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা উকতো একাদশ। গতকাল শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চুয়াডাঙ্গা একাদশ ২-১ গোলে সৈয়দপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধে সৈয়দপুরের জালে দুর্দান্ত একটি গোল করে দলকে এগিয়ে নেয় সাব্বির হোসেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে সৈয়দপুর ফুটবল একাদশ গোল পরিশোধ করে। অতিরিক্ত সময়ে উকতো একাদশের পক্ষে রাব্বি আরও একটি গোল করে বিজয় নিশ্চিত করে। খেলায় ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করেন আশা মেম্বার। উকতো একাদশ সেমিফাইনাল রাউণ্ড নিশ্চিত করায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আসাদুল হক বিশ্বাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী