সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনির আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনির আসর অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ ১৪৩৮তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলালের সভাপতিত্বে ১৪৩৮তম আসরে স্বরচিত লেখা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, সুমন ইকবাল, নাহিদ হাসান, তৌহিদ আকবর অন্তু, মুরশিদ, আনছার আলী, নটরাজ হারুন, ইব্রাহিম খলিল, গোলাম কবীর মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী