চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে একঝাঁক তরুন যুবকদের দ্বারা পরিচালিত সংগঠন (কুড়ুলগাছি মানব কল্যান ক্লাব) এর উদ্দোগে ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ করা হয়েছে। ১ম দিনের তাফসির মাহফিলে বিশিষ্ঠ ব্যবসায়ী মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন এবং হাদিস থেকে মুল্যবান তাফসির করেন মুফতি ইমরান হুসাইন মুজাহিদী। দ্বিতীয় বক্তা ছিলেন, এসএম বাইজদ হোসেন।

২য় দনের তাফসির মাহফিলে কুড়ুলগাছি নুরুলহুদা হাফেজিয়া মাদ্রারাসার সভাপতি হাজী মো. আলঅ আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামার উদ্দীন। ২য় দিনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাও. বজলুর রশিদ মিঞা (বগুড়া)। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির করেন মাও.আ: বারী রশিদী (বগুড়া)। তাফসির মাহফিলে দুর দুরান্ত থেকে হাজারো নারী এবং পুরুষ সমাবেত হন।
সমীকরণ প্রতিবেদন