শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাস চালকের অমানবিকতা : অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রীকে হাসপাতালে না নিয়ে দিলেন নামিয়ে!

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
বাস চালকের অমানবিকতা : অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রীকে হাসপাতালে না নিয়ে দিলেন নামিয়ে!

চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মাগুরা থেকে বাসে চড়েন খালেক বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তি। পরে তিনি ওই বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সম্পূর্ণ অচেতন হয়ে যান। এরপর বাসের চালক ও সুপারভাইজার খালেক বিশ্বাসকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল বাজারে একটি বাস কাউন্টারে নামিয়ে দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞানপর্টির খপ্পড়ে পড়া খালেক বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত সোনাউল্লা খানের ছেলে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

                জানা যায়, নিজ গ্রাম থেকে সাথী পরিবহনের একটি বাসে চড়ে নিজস্ব একটি কাজের জন্য চুয়াডাঙ্গা আসছিলেন খালেক বিশ্বাস। বাসের মধ্যেই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বাসের যাত্রীরা খালেক বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাসের সুপারইভাজারকে জানায়। এসময় বাসটির চালক ও সুপারভাইজার দুজনে মিলে খালেক বিশ্বাসকে চুয়াডাঙ্গার পাঁচমাইল বাজাড়ের একটি বাস কাউন্টারে নামিয়ে দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা খালেক বিশ্বাসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরবর্তীতে খালেকের মোবাইল থেকে নাম্বার নিয়ে তাঁর পরিবারের সদস্যদেরকে খবর দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত