সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের আকাশে যুদ্ধবিমানের মহড়া

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
মেহেরপুরের আকাশে যুদ্ধবিমানের মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক শীতকালীন মহড়ায় মেহেরপুরের আকাশের যুদ্ধবিমানের বিভিন্ন রণকৌশল প্রদর্শিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মেহেরপুরের আকাশে চক্কর দেয়। দ্রুতগতি সম্পন্ন যুদ্ধবিমানটি ১১টা ৪৪মিনিটের সময় প্রথম এবং ১১টা ৪৭মিনিটে দ্বিতীয়বার চক্কর দিয়ে মেহেরপুর ত্যাগ করে। শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন যুদ্ধবিমানটি মেহেরপুর আকাশে বিচরণকালে অনেকের মধ্যে প্রথমে ভীতির সঞ্চার হলেও পরে সবাই বুঝতে পারে এটা বিমান বাহিনীর শীতকালীন মহড়ার অংশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী