শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সম্মাননা পেলেন রফিকুর রশীদ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সম্মাননা পেলেন রফিকুর রশীদ

বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য সম্মাননা ২০২১ পুরস্কার পেলেন মেহেরপুরের কৃতী সন্তান খ্যাতিমান কথা সাহিত্যিক রফিকুর রশীদ। সাহিত্যের নানা শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ কথা সাহিত্যিক রফিকুর রশীদকে এই পুরস্কার প্রদান করা হয়। ২০ তম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাবের উদ্যোগে এ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কবি শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ মান্নান ও কবি আসলাম সানী। সমাপনী অধিবেশন ও রাইটার্স ক্লাব সাহিত্য পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতি সত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। এসময় কবি ফরিদ আহমদ দুলাল, কবি ঝর্ণা রহমান, কবি মজিদ মাহমুদ প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত