জীবননগর উপজেলার হাসাদাহে সাংবাদিক মতিয়ার রহমানের আগাম মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিক মতিয়ার রহমান হাসাদাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই মোটরসাইকেলে শোডাউন করেন। পঞ্চাশটির অধিক মোটরসাইকেল এই শোডাউনে যুক্ত হয়। জীবননগর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপক্ষে সাংবাদিক মতিয়ার রহমানের নেতৃত্বে তাঁর নিজ এলাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক মতিয়ার রহমানের সফরসঙ্গী ছিলেন বদরউদ্দীন, আবু বক্কর, কুদ্দুস, মনিরুজ্জামান রিপন, শাহাজুল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন