শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নগদ অর্থ প্রদান

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নগদ অর্থ প্রদান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট স্কুলের ৭২ ব্যাচের বন্ধু সংগঠন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলমডাঙ্গা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তহবিলে নগদ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, ৭৫ সালের বন্ধু সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বন্ধু সংগঠনের সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, ৮৭তম ব্যাচের বন্ধু সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিবর রহমান, সহ সভাপতি আলহাজ্ব স্বপন মিয়া, আলহাজ্ব রবিউল হক পকু, আলহাজ্ব ফকির মিয়া, আলহাজ্ব মনিরুজ্জামান, মন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনি মিয়া, বনিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, হাবিবুল করিম চঞ্চল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত