সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারানো মোবাইল উদ্ধার করল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
হারানো মোবাইল উদ্ধার করল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল উদ্ধার করে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকাল বৃহস্পতিবার চুযাডাঙ্গা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ হাবিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান গত ৭ নভেম্বর দর্শনা হতে চুয়াডাঙ্গা আসার পথিমধ্যে তাঁর নিজের ব্যবহৃত ঝঅগঝটঘএ অ১২ মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। এ সংক্রান্তে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উক্ত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা’র ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম মৃধাকে হারানো মোবাইল ফোনটি উদ্ধারের নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাসের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আন্তরিকতার সাথে মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। অবশেষে হারানো মোবাইল ফোনটি ঢাকার ডিএমপি দনিয়া গোয়ালবাড়ী মোড় থেকে উদ্ধার করতে সক্ষম হন।

গতকাল বেলা ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে হারানো মোবাইলটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী