সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আরআরএফ-এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২২ ইং
জীবননগরে আরআরএফ-এর উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

জীবননগরে ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আন্দুলবাড়ীয়া, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নে পৃথকভাবে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিস প্রাঙ্গণে পাঁচ শতাধিক কম্বল ও ২ হাজার ৫০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরআরএফের উপ পরিচালক শামীম উদ্দীন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রেনেডা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের মহেশপুরের এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী আরিফ হোসেনের সার্বিক পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের কোর্টচাদপুর শাখা ব্যবস্থাপক সমীরণ কুমার দাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আরআরএফ সমৃদ্ধি কর্মসূচী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সমন্বয়কারী আরিফ হোসেন, রায়পুর ইউনিয়ন সমন্বয়কারী শরিফুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন সমন্বয়কারী আবুল হাসেম, আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তা নীতিশ কুমার বিশ্বাস, শিক্ষা সুপার ভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিৎ, এমআইএস আসাদ উল্লাহ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী