শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ হাজরাহাটির কামরুজ্জামান রুপা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
ফেনসিডিলসহ হাজরাহাটির কামরুজ্জামান রুপা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা শহরতলী হাজরাহাটি পীর পাড়ার কামরুজ্জামান রুপাকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হাজরাহাটি পটলা পীরের মোড়ের পাশে একটি আম বাগানের মধ্যে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার কামরুজ্জামান রুপা (৩৮) একই এলাকার মৃত রবিউল শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম সদর উপজেলা হাজরাহাটি গ্রামের পটলা পীরের মোড়ের পাশে একটা আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কামরুজ্জামান রুপাকে আটকের পর তার শরীর তল্লাশি করে হাতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ এর মধ্যে থেকে বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাকে আদালতে প্রেরন করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত