সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিখন কেন্দ্র উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিখন কেন্দ্র উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘নূরনগর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন শিখন কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ সুরুজ্জামান।

‘নূরনগর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন শিখন কেন্দ্র’-র উদ্বোধনের মধ্যদিয়ে ওয়েভ ফাউন্ডেশন এর মাধ্যমে সরাসরি বাস্তবায়িত সদর উপজেলার ৫২টি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ঝরে পড়া ও কোনদিন বিদ্যালয়ে যায়নি এমন শিশুদের মাঝে নতুন বই বিতরণ ও ফিতা কেটে শিখন কেন্দ্র উদ্বোধন ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী