সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে সারা দেশে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়ছে। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রাথী মো. সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাছান কাকন, বজলুল রহমান, আসাদুল হক আলো, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল ইসলাম রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সহ সভাপতি সোহেল আহাম্মেদ সুজন, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সহ সাধারণ সম্পাদক মোমিন, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, যুবদলের সদস্য কাজল আহাম্মেদ, মানিক জোয়ার্দ্দার, পৌর যুগ্ন আহ্বায়ক মিলন আলী লিমন, অপু মালিক, উপজেলা যুবদল নেতা হ্যাপী, আব্দুল্লাহ আল মেহবুব, খোকন, সেলু বিশ্বাস, টুটুল , টোকন, হাসান, ইমন,আরিফ জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইয়ছানুল হক স্বরাজ, পৌর আহবায়ক রুবেল হাসান সদর উপজেলা আহবায়ক এসএম হাসান, পৌর যুগ্ম আহবায়ক মহাসিন, এনামুল হক ইমন, জেলা ছাত্রদলের সভাপতি, শাজাহান খান, সহ সভাপতি মাসুদ রানা মুক্ত, সহ সভাপতি মতিউর রহমান মিশর, সহ সভাপতি হুমায়ুন কবির আকাশ, সহ সভাপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, সহ সভাপতি শুভ জামান নাইম হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক রোকন জোর্য়াদ্দার, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন ইসলাম শান্ত, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টগর, নাজমুল হুসাইন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী