জীবননগরে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, গোয়ালপাড়াও শাখারিয়া গ্রামের শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদ, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান, সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া, ঐশ্বর্য সাহা প্রিয়া, রিয়াদ, শাকিল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন