শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন পূর্ব সহিংসতায় আহত ব্যক্তির ভোটের দিন মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
নির্বাচন পূর্ব সহিংসতায় আহত ব্যক্তির ভোটের দিন মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পূর্ব সহিংসতায় আহত অখিল সরকার (৫৫) নামের এক নৌকা প্রতীকের সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কিত্তিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ শে ডিসেম্বর শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে নির্বাচনী সহিংসতায় হারান মণ্ডল নামে নৌকার এক সমর্থক খুন হন। এসময় আহত হন অখিল সরকারসহ বেশ কয়েকজন। অখিলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চার দিন পর গতকাল বুধবার ভোটের দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনার জের ধরে গত পহেলা জানুয়ারি জসিম উদ্দীন নামে আরও এক নৌকার সমর্থক খুন হন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নির্বাচন পূর্ব সহিংসতায় বুধবার বিকেলে একজন মারা গেছেন বলে শুনেছেন তিনি। নতুন করে উত্তেজনা এড়াতে সারুটিয়া ইউনিয়নে পুলিশ মোতায়েন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত