শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ছয়টিতে স্বতন্ত্র ও দুটিতে নৌকার জয়

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে ছয়টিতে স্বতন্ত্র ও দুটিতে নৌকার জয়

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের আগ মুহূর্তে কয়েকটি কেন্দ্র ঝুকিপূর্ণ মনে হলেও শেষ পর্যন্ত কোনো ধরণের ছোট-বড় ঘটনা ছাড়ায় ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৬টিতে, আর মাত্র ২টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ১ নম্বর ভায়না ইউনিয়নে মো. নাজমুল হুদা তুষার আলী ও ২ নম্বর জোড়াদহ ইউনিয়নে মো. জাহিদুল ইসলাম (বাবু মিয়া)। অন্য ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন ইউনিয়নে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মুনজুর রাশেদ। ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নে টেবিলফ্যান প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, ৫ নম্বর কাপাশাটিয়া ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী শরাফত দৌলা ঝণ্টু, ৬ নম্বর ফলসি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. বজলুল রহমান রহমান, ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মো. বসির উদ্দীন ও ৮ নম্বর চাঁদপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মো. কামাল হোসেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত