শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদরের ঝাঝরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড; ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদরের ঝাঝরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড; ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বাড়িসহ বাড়িতে থাকা নগদ টাকা ও বাড়ির আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাৎক্ষণিক বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পারিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এদিকে, আজ সরেজমিনে পরিদর্শনপূর্বক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরী গ্রামের স্কুলপাড়ার বারেক আলীর ছেলে আবু বক্করের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখায় আবু বক্করের দুই ছেলে সামাদ ও নাজিমের বাড়িও পুড়ে যায়। মুহূর্তেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ নগদ দেড় লাখ টাকা সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এসময় ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের পৌঁছানোর আগেই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া তাৎক্ষণিক বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন। এসময় গ্রাম পুলিশের মাধ্যমে তাদের মধ্যে রাত্রীকালীন থাকার জন্য কম্বল বিতরণ করা হয়।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া বলেন, ‘আজ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। প্রয়োজনে নগদ অর্থ ও সরকারিভাবে ঘর প্রদান করা হবে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত