শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর বাগোয়ানে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
মুজিবনগর বাগোয়ানে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। গতকাল মঙ্গলবার সকালে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন নিজ হাতে শীতার্তদের মধ্যে এ কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ইউপি সদস্য রমজান আলী, ৯ নম্বর ইউপি সদস্য ছানোয়ার হোসেন (দানা),  ইউপি সচিব সালমা পারভিন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসানুজ্জামান উজ্জল, ইউজিসি রেজাউল হক প্রমুখ। এদিন ইউনিয়নের মোট ৩ শ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত