শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে কৃতী ছাত্রী শোভা হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
গাংনীতে কৃতী ছাত্রী শোভা হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাষণ্ড স্বামী রবিউলের নির্মম অত্যাচারে কৃতী ছাত্রী শোভা রাজমিন হুসনা হত্যার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। মানববন্ধনে আরও বক্তব্য দেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু প্রমুখ। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে গাংনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, গাংনী মহিলাবিষয়ক অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ গাংনী পৌরসভার সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, মৃত্যুর পূর্বে শোভা রাজমিন হুসনা তাঁর বাবা-মায়ের কাছে মোবাইল ফোনে স্বামীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ রাত আর পার হবে কি না বলে কাঁদতে কাঁদতে বাঁচার আকুতি জানায়। ঠিক ওই রাতেই ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছেন তাঁর পিতা  মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. হালিম। তিনি কান্নায় ভেঙে পড়ে মেয়ে শোভা রাজমিন হুসনা হত্যার প্রতিবাদে নরপিশাচ স্বামী রবিউলের অনতিবিলম্বে ফাঁসির দাবি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত