সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাংবাদিকদের প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
দর্শনায় সাংবাদিকদের প্রতিবাদ সভা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ার্ডবয় রাসেল ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা সাংবাদিক আহসান আলমের ওপর হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি প্রতিবাদ সভা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে দর্শনা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গায় সাংবাদিক আহসান আলমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সিনিয়র সাংবাদিক এফ এ আলমীগর, বর্তমান পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাংবাদিক হাসমত আলী, মনিরুজ্জামান সুমন ও ইয়াসির আরাফাত মিলন।

দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামান তারিক, মুনজুরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আ. রহমান, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহম্মেদ রয়েল, সুকমল চন্দ্র দাস বাঁধন, সুজন মাহমুদ, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন, আফজাজুল হক বাদল, ইয়াছিন জুয়েল প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ-রাজু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী