সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলায় ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
ডাকবাংলায় ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডহরপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল সোমবার দুপুরে মাহফিল সফল করতে গ্রামবাসীর সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ডহরপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরাআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মকবুল হোসেন আমিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আবুল হোসেন, ডহরপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী রুস্তম আলী, ত্রিমহনী চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী, বিশিষ্ট সমাজসেবক ও চাল ব্যাবসায়ী কামাল উদ্দিন, ডাক্তার মোশাররফ হোসেন, হাজী কাশেম সরকার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী