সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঁকা দারুস সালাম মাদরাসায় সভাপতি হলেন জাহাঙ্গীর আলম

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
পাঁকা দারুস সালাম মাদরাসায় সভাপতি হলেন জাহাঙ্গীর আলম

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার ২০২২-২০২৩ সালের দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্বাচিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি গঠনের লক্ষে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তিনি পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক তোরাপ আলীর বড় ছেলে ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরেট।

এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চেয়ারম্যান ও অধ্যাপক ড. আমিনুল ইসলাম বিশ্বাস ওরফে (আমিন), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, মুকুল বিশ্বাস, সাইফুল ইসলাম, তরিকুল, মিলন, ডা. মাসুদ রানা এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মফিদুল ইসলাম কিরণ।

এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান আলম, সহকারী শিক্ষক গুলফার রহমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী