চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নির্দেশে গতকাল রোববার বিকেল ৩টায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ এই সম্মেলনের আয়োজন করে। চুয়াডাঙ্গার সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘সারা দুনিয়াতে সবচেয়ে বেশিবার জাতিসংঘ অধিবেশনে দেশের পক্ষে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং দেশের প্রতিনিধিত্ব করেছেন জাতির পিতার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা। সেজন্য আমরা গর্বিত, বাংলাদেশ গর্বিত। তিনি জাতিসংঘ থেকে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যুবলীগ করতে হলে শ্রম, মেধা, নিষ্ঠা ও সততার প্রয়োজন। যাদের এসব গুণাবলি থাকবে, তারাই আগামী দিনে যুবলীগে স্থান পাবেন। দুর্নীতি, অসদাচরণ যুবলীগে বরদাশত করা হবে না। শ্রম, মেধা, নিষ্ঠা কাজে লাগিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ও প্রধান ভূমিকা পালন করতে হবে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইনামুল হক বিশ্বাসের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমাম (জিল্লু)। এসময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সদস্য আজাদ আলী, হাফিজুর রহমার হাপু, সাজেদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দক আরিফ, আলমগীর আজম খোকা, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম, জেলা যুবলীগ নেতা মাসুম, সৈকত, খালিদ হাসান, আল ইমরান শুভ, বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত জেলা কমিটির সম্বন্নয়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীর আলমকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করা হয়।
সমীকরণ প্রতিবেদন