শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষণ চেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার সাবেক উপপরিচালক রেজাউল করিম কারাগারে

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
ধর্ষণ চেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার সাবেক উপপরিচালক রেজাউল করিম কারাগারে

ধর্ষণ চেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার রেজাউল করিম আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন (জেলা জজ) জামিন না’মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

            মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ফার্মপাড়া মৃত আবু বক্কর মালিতার ছেলে রেজাউল করিম চাকরি দেওয়ার নাম করে জনৈক বিলকিস খাতুন নামে এক মহিলার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। গত ৩ জানুয়ারি ২০২০ সালে রেজাউল করিম ওই মহিলাকে ধর্ষণচেষ্টা করে। ৬ জানুয়ারী বিলকিস খাতুন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল রেজাউল করিম আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রেজাউল করিম সর্বশেষ গত ২৬ শে ডিসেম্বর নড়াইল জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে অবসরগ্রহণ করেন। রেজাউল করিমকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাড. লাবলু।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত