সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্যামকুড় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জামিরুল হকের দায়িত্ব গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২২ ইং
শ্যামকুড় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জামিরুল হকের দায়িত্ব গ্রহণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জামিরুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল রোববার বেলা ১১টায় এ উপলক্ষে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সামনে এক জাকজমকপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান জামিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য খবির উদ্দিন, পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই ও প্রভাষক মিল্টন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব হাসানুজ্জামান, ইউপি সদস্য ঠান্ডু মিয়া, হারুন অর রশিদ, মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আশুরা খাতুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী