চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর সংলগ্ন দর্শানার্থীদের বিশ্রামের জন্য নির্মিত শেডের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই বিশ্রাম শেডের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই আটচালা ঘরের উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগগুলো বাস্তবায়ন হচ্ছে। উপজেলা ও জেলাপর্যায় হতে আটচালা ঘরের উন্নয়নের জন্য কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলোও দ্রুত বাস্তবায়ন করা হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন