চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ী বহুমূখী কওমী মাদ্রাসার শিক্ষার্থী ও হিজলগাড়ী গ্রামের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিজলগাড়ী মাদ্রাসায় উপস্থিত হয়ে মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী ও হিজলগাড়ীর ২০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আইনাল হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম লাবলুর রহমান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন