সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, ছাত্রদলের পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বারাদী ইউনিয়নের চেয়ারম্যান তবারক হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি রনি জোয়াদ্দার, হুমায়ুন কবির আকাশ, মীর শুভ জামান, সাহাবুদ্দীন আহমেদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক রোকন জোয়াদ্দার, সহ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, রাশিদুল ইসলাম, অর্থ সম্পাদক খন্দকার রিজন আহমেদ, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী